সরকার ভুল তথ্য ও গুজব রটনাকারিদের জবাবদিহিতায় আনতে কাঠামো তৈরি

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার

সরকার ভুল তথ্য ও গুজব রটনাকারিদের জবাবদিহিতায় আনতে কাঠামো তৈরির কথা ভাবছে : আরাফাত

সরকার ভুল তথ্য ও গুজব রটনাকারিদের জবাবদিহিতায় আনতে কাঠামো তৈরির কথা ভাবছে : আরাফাত


তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, সরকার ভুল তথ্য ও গুজব রটনাকারিদের জবাবদিহিতার আওতায় আনতে একটি কাঠামো তৈরির কথা  বিবেচনা করছে।

তিনি তার ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “যারা বিভ্রান্তি ও গুজব ছড়ায়, তাদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, তার জন্য একটি কাঠামো তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি লিখেছেন, অপপ্রচার ঠেকাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার খুবই সতর্ক।

 

 

 

 

মুক্তআলো২৪.কম