রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ১১:০১ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, নগরীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়ানো হয়। বর্তমানে ৭টি ইউনিট কাজ করছে। ওই ট্রেনের ৪টি বগিতে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।বাসস
