কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনে ফেলে দেবেন: প্রধানমন্ত্রী
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ১১:৫৯ পিএম, ১২ নভেম্বর ২০২৩ রোববার
কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনে ফেলে দেবেন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ রবিবার আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিএনপি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।
চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।
মুক্তআলো২৪.কম
