শেখ হাসিনা-মোদি বৈঠক আজ, টাকা-রুপি বিনিময়সহ তিন সমঝোতার প্রস্তুতি
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৮:২৬ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
তিন দিনের সফরে আজ শুক্রবার দুপুরে ভারতের নয়াদিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ শীর্ষ সম্মেলনের অতিথি হিসেবে প্রধানমন্ত্রী এ সফর করবেন।
আজ নয়াদিল্লি পৌঁছার পর সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। সেই বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।
এগুলো হলো—দুই দেশের সাধারণ মানুষের মধ্যে লেনদেনের সরলীকরণ (রুপি ও টাকায় বিনিময়), কৃষি গবেষণা খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়।
মুক্তআলো২৪.কম
