মহিলা আওয়ামী লীগ নেত্রী তসলিমার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তসলিমা চৌধুরী।
তিনি দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তআলো২৪.কম
