যুদ্ধাপরাধীদের নামে সংসদে শোক প্রস্তাব ক্ষমার অযোগ্য : সিপিবি

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার

যুদ্ধাপরাধীদের নামে সংসদে শোক প্রস্তাব ক্ষমার অযোগ্য : সিপিবি

যুদ্ধাপরাধীদের নামে সংসদে শোক প্রস্তাব ক্ষমার অযোগ্য : সিপিবি


দণ্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৩ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করে দলটি।

সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, এই শোকপ্রস্তাব মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও বর্বর নির্যাতনের শিকার কয়েক লাখ নারীর আত্মত্যাগের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। 

নেতৃদ্বয় বলেন, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তাদের মতাদর্শ ও উত্তরাধিকার বহন করা ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দলে থাকা তাদের তল্পিবাহক গোষ্ঠীর লোকেরা ত্রয়োদশ জাতীয় সংসদে আসন গ্রহণ করে দণ্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে গতকাল (বৃহস্পতিবার) যে ধৃষ্টতা দেখিয়েছে তা ক্ষমার অযোগ্য।দেশের মানুষ এটা কখনোই ভুলবে না।







মুক্তআলো২৪.কম