বিএনপির সব পদ থেকে দুই নেতার পদত্যাগ

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

বিএনপির সব পদ থেকে দুই নেতার পদত্যাগ

বিএনপির সব পদ থেকে দুই নেতার পদত্যাগ

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্প্রতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই দুই নেতা পদত্যাগ পত্র পাঠিয়েছেন। তাঁরা মূলত জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় দল থেকে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ পত্র বিএনপি থেকে গৃহীত হয়েছে।

হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির চেয়ারম্যানকে পাঠানো পদত্যাগ পত্রে লিখেছেন, আজ ১২ মার্চ ২০২৬ তারিখে আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল লিখেছেন, আজ ১২ মার্চ ২০২৬ তারিখে আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।