সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করল বিমান

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করল বিমান

সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করল বিমান


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ জানিয়েছে, বেশ কয়েকটি উপসাগরীয় দেশে চলমান হামলার কারণে তারা সাময়িকভাবে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বাসস-কে বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অবস্থা স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

এছাড়া যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য বিমানের কল সেন্টার ও সংশ্লিষ্ট বিক্রয় অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।








মুক্তআলো২৪.কম