সিসিইউতে ভর্তি সেলিমা রহমান
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
সিসিইউতে ভর্তি সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।
মুক্তআলো২৪.কম
