হরমুজ প্রণালিতে নৌ মহড়া শুরু করেছে ইরান

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

হরমুজ প্রণালিতে নৌ মহড়া শুরু করেছে ইরান

হরমুজ প্রণালিতে নৌ মহড়া শুরু করেছে ইরান


পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নামে একটি নৌ-মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। 

সোমবার আইআরজিসি নৌবাহিনী প্রধান কমান্ডার মেজর জেনারেল পাকপুরের তত্ত্বাবধানে এই মহড়া উদ্বোধন করা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়ায় সম্ভাব্য হুমকির জবাবে পারস্পরিক সামরিক পদক্ষেপের বিভিন্ন পরিস্থিতি যাচাই করা হচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য নৌ-অপারেশনাল ইউনিটগুলোর প্রস্তুতি মূল্যায়ন করা।জাতীয় ইরানি টেলিভিশনের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মহড়ার অংশ হিসেবে আইআরজিসি নৌবাহিনীর একটি হেলিকপ্টার মিশনের উদ্দেশ্যে উড্ডয়ন করছে। 







মুক্তআলো২৪.কম