বেড়া`য় ৯ম পেস্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
বেড়ায় ৯ম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন।
পাবনার বেড়া: গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সারা দেশের ন্যয় বেড়া উপজেলার মেইন গেটে ৯ম পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মচারীদের পক্ষ থেকে অবস্থান কর্মবিরতী ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচীতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো: রেজাউল করিম, সভাপতি, উপজেলা কর্মচারী পরিষদ কমিটি, মো: আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক, আরো বক্তব্য রাখেন জনাব মো: ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ, উপজেলা কর্মচারী পরিষদ কমিটি আরো বক্তব্য রাখেন বেড়া উপজেলা কর্মচারী পরিষদের কার্যকারী সদস্য মো: ইউনুস আলী প্রমূখসহ আরো অনেকে।
উক্ত কর্মসূচী বেড়া উপজেলা পরিষদের অভ্যন্তরে শুরু করে উপজেলা পরিষদের মেইন গেটে বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্ত করা হয়।
মুক্তআলো২৪.কম/উজ্জল হোসাইন।
