ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ || ২৭ মাঘ ১৪৩২
Breaking:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি      পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান      সব নাগরিক যেকোনো সময় নিরাপদে চলাচল করবে, এমন রাষ্ট্র গড়তে চান তারেক রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা        ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ        দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট        জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু     
১৪৮১

হেফাজতের আমির আহমদ শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হেফাজত-ই-ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, তিনি দেশে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আহমদ শফী আজ সন্ধ্যায় রাজধানীর আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেলে হেলিকপ্টারে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

এর আগে রক্তচাপ ও পালস রেট কমে যাওয়ায় আহমদ শফীকে বৃহস্পতিবার রাতে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়।বাসস




 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত