ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ || ৭ ফাল্গুন ১৪৩২
Breaking:
সংযমের মধ্য দিয়ে সমাজজীবনে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক: মির্জা ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ফ্যামিলি কার্ড বিতরণে কমিটি গঠন, আছেন যারা        ভাই অ্যান্ড্রুর গ্রেফতার নিয়ে রাজা চার্লস বললেন ‘আইন নিজের গতিতে চলবে’        প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি     
১৪৭৮

হাসপাতাল ছাড়লেন ট্রাম্প

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারদিনের জরুরি চিকিৎসা শেষে সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন।হোয়াইট হাউসে ফিরেই তিনি তার মুখের মাস্ক খুলে ফেলেন এবং নির্বাচনী প্রচারণায় ফিরে যাওয়ার অঙ্গীকার করেন।

গত বৃহস্পতিবার ট্রাম্পের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আর একমাসও বাকী নেই। এখনও জনমত জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের ফেরার অর্থ নির্বাচনী লড়াইয়ে শামিল হতে তিনি এখন শারিরীকভাবে ঠিক আছেন। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্পও টুইট করে বলেন, আমরা নির্বাচনী প্রচারণায় খুব শিগগীরই ফিরছি।

এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার ডাক্তার সিন কনলে বলেছেন, ট্রাম্প ফিরে এসেছেন। কিন্তু আরো এক সপ্তাহের জন্যে তিনি বিপদমুক্ত নন।

 

 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত