ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২
Breaking:
বিইউবিটির ইইই বিভাগের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উদ্‌যাপন      দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য      গণভোটে আপনাদের ‘না’ ভোট দিতে হবে: জি এম কাদের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে: অর্থ উপদেষ্টা        ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি     
১০৪৩

সব স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ:শিক্ষামন্ত্রী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি



দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার রাতে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

তিনি জানান, গত এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এ বছর ছুটি কিছুটা কমানো হবে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে।

তবে কয়েক ধাপ বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। সেই ছুটি আরও এক মাস বাড়িয়ে আগামী ৩০ মার্চ শিক্ষা-প্রতিষ্ঠাস খুলে দেওয়া হচ্ছে।



মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত