ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
৩৯২০

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ

মুক্তআলো২৪.কম অনলাইন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৪  

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ,রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ।আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র, প্রগতি ও উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন’র পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি, স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এ ষড়যন্ত্র সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। এ ষড়যন্ত্র শেখ হাসিনাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র। তাই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।

তিনি বলেন, বিএনপির রাজনীতির মাঠে বাস্তুহারা হয়ে গেছে। দলের এই দৈন্যদশার কারণ বেগম খালেদা জিয়া। তিনি মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াও রাজনীতি করেন। তার এসব সিদ্ধান্তের কারণে বিএনপির আজ এ দৈন্যদশা।

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত