ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ || ২৭ মাঘ ১৪৩২
Breaking:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি      পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান      সব নাগরিক যেকোনো সময় নিরাপদে চলাচল করবে, এমন রাষ্ট্র গড়তে চান তারেক রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা        ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ        দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট        জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু     
২৯৪

রাষ্ট্রপতি নির্বাচন ২৩ জানুয়ারি থেকে২৩ফেব্রুয়ারির মধ্যে:ইসি সচিব

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  


আগামীকাল ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকে তারিখ নির্ধারণ করা হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১২তম কমিশন সভা শেষে সচিব সাংবাদিকদের একথা জানান।প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচিব মো. জাহাংগীর আলম বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থীর জামানত দ্বিগুণ করার প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। জামানতের অর্থ বিদ্যমান ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। পাশাপাশি ২০০৪ সালের জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইনে কিছু সংশোধনী আনতে চায় ইসি। আজকের বৈঠকে এসব সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এখন সেসব প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর জাতীয় সংসদে পাস হলে এগুলো আইনের অংশ হবে।

তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইনের কয়েকটি অনুচ্ছেদ ও ধারায় সংশোধনীর প্রয়োজন ছিল। কমিশনার রাশেদা সুলতানার নেতৃত্বাধীন একটি কমিটি আইনের সুপারিশগুলো তৈরি করে ওই সংশোধনীর খসড়া কমিশন সভায় উপস্থাপন করেছে। কমিশন সেটা অনুমোদন দিয়েছে।

সচিব বলেন, বিদ্যমান আইনে মহিলা সংরক্ষিত আসনের নির্বাচনের সময়সীমা রয়েছে ৪৫ দিন। এটাকে সাধারণ সংসদ সদস্যের নির্বাচনের মতো ৯০ দিন করা হয়েছে। 






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত