ঢাকা, ১২ মার্চ, ২০২৬ || ২৮ ফাল্গুন ১৪৩২
Breaking:
৪,০০০ এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়      সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫        ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প–পুতিনের মধ্যে টেলিফোনে কী কথা হলো        জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী     
২৯৯

বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫  

বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন

বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেল ২টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিমান থেকে নামার পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ ৮ ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপার্সন।
 
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন ।বাসস







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত