ক্যালিফোর্নিয়া উপকূলে মার্কিন নৌ বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত
মুক্তআলো২৪.কম
ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে সমুদ্রে মার্কিন নৌ বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ইউএস প্যাসিফিক ফ্লিট।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে উড্ডয়ন করে এমএইচ-৬০এস ইউএসএস হেলিকপ্টারটি। স্থানীয় সময় মঙ্গলবার সাড়ে ৪টার দিকে এমএইচ-৬০এস হেলিকপ্টারটি বিধ্বস্তের পর তল্লাশি এবং উদ্ধার অভিযান শুরু হয়। হেলিকপ্টারটি সান ডিয়েগো থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইলের মধ্যে বিধ্বস্ত হয়েছে।
এক টুইট বার্তায় বলা হয়েছে, উপকূল রক্ষী বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা তল্লাশি এবং উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিল তা এখনও পরিষ্কার নয়। নিখোঁজ ব্যক্তিরা জীবিত আছেন কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা পরবর্তীতে জানান যে, এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ বাকি পাঁচ সদস্যকে উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে। নৌবাহিনী জানিয়েছে, রুটিক মাফিক ফ্লাইট পরিচালনার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি





















































