ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ || ১ চৈত্র ১৪৩২
Breaking:
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ২২৩ নারী ও ২০২ শিশু      সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কথা বলার জন্য বিরোধী দলকে পর্যাপ্ত সুযোগ দেয়া হচ্ছে: হুইপ দুলু        লাইলাতুল কদর উপলক্ষ্যে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী     
১৬৯৯

করোনা ভাইরাস ঢাকায় বেশি আক্রান্ত, সর্বনিম্ন কক্সবাজার 

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

 

মহামারী করেনা ভাইরাসে সব চেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকায় জেলায়। এর সংখ্যা ৩৬ জন। এরপর মাদারীপুর ১০ জন, নারায়ণগঞ্জ ৬ জন, গাইবান্ধা ৪ জন, রংপুর, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে একজন করে নিশ্চিত আক্রান্ত রোগী পাওয়া গেছে। শুক্রবার আইইডিসিআরের পক্ষ থেকে জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করা ।

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের দেহে নভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জনে। গত ২৪ ঘণ্টায় ৫১৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

আইইডিসিআরের বাইরে যে ল্যাবগুলো রয়েছে সেগুলোতে এই ৫ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন ২৯ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭ জন নিজেদের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আর বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফদরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ।

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত