ঢাকা, ০৫ মার্চ, ২০২৬ || ২১ ফাল্গুন ১৪৩২
Breaking:
মার্কিন তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের      সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাইফুল আলম খান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর        ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক        খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার     
৭১৫

ইউরো-এশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি এসোসিয়েশন এর ১৮-তম সম্মেলন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১  

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ইউরো-এশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি এসোসিয়েশন এর ১৮-তম বার্ষিক সম্মেলন

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ইউরো-এশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি এসোসিয়েশন এর ১৮-তম বার্ষিক সম্মেলন


গত কাল রবিবার ৭ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথমবারের মতো ইউরোপ ও এশিয়া অঞ্চলের লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞদের নিয়ে হাইব্রিড ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো ইউরো-এশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি এসোসিয়েশন এর ১৮-তম বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে বাংলাদেশ সহ ইউরোপ ও এশিয়া অঞ্চলের প্রায় ১১শ’ সম্মানিত লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মূল্যবান বাণী প্রদান করেন।

অনুষ্ঠানটির প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ ফজলে আকবর। অনুষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য জনাব এবাদুল করিম এমপি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক নওশাদ আলী এবং ভাইস প্রিন্সিপাল অধ্যাপক হাবিবুল্লাহ সরকার। উদ্বোধনী অনুষ্ঠানটির শেষে বক্তব্য প্রদান করেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব এবং অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক হাসান ওজাকান। অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব বলেন, এই সংগঠনের মাধ্যমে বিশ্বের দুই অঞ্চলের লিভার বিশেষজ্ঞরা এক ছায়াতলে থেকে পারস্পরিক জ্ঞান অন্বেষণ ও বিতরণের মাধ্যমে দুই মহাদেশের মানুষকে সর্বাধুনিক সেবা দেয়াই এই সংগঠনটির মূল ব্রত।

অনুষ্ঠানটি কোভিড-১৯ ও লিভারের রোগ, হেপাটাইটিস-বি ও সি, ফ্যাটি লিভার ইত্যাদি কয়েকটি সেশনে বিভক্ত ছিল। অনুষ্ঠানে লিভারের বিভিন্ন রোগের বর্তমান ও ভবিষ্যৎ চিকিৎসাপদ্ধতিসহ বাংলাদেশের লিভার বিশেষজ্ঞ ডা. শেখ মো. ফজলে আকবর ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের উদ্ভাবিত হেপাটাইটিস-বি রোগের ওষুধ ন্যাসভ্যাক্র কোভিড-১৯ চিকিৎসায় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।








মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত