ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
৩৩৪

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২  


যুক্তরাষ্ট্র নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ৪০ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে প্রদান করবে। বৃহস্পতিবার পেন্টাগন এমন ঘোষণা দিয়েছে।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চালানো রাশিয়ার নির্মম ও নৃশংস হামলা ঠেকাতে  কিয়েভের জন্য আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
প্যাকেজটিতে চারটি স্বল্প-পাল্লার, অতি গতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই প্রথম এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেওয়া হচ্ছে।

এছাড়া প্যাকেজটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এইচএডব্লিইকে ক্ষেপণাস্ত্র রয়েছে যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে। এ প্যাকেজের আওতায় কামান, মর্টার এবং প্রচুর গোলাবারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত